1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচন : ৯ম দিনের প্রচারণা ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মাঠ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুসিক নির্বাচনের মাঠ। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। এর মধ্যেই চলছে প্রচারণা। প্রচারণার নবম দিনে শনিবার (৪ জুন) সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বেলা ১১টায় নগরীর চকবাজার ফয়সাল হসপিটাল এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে নবম দিনের প্রচারণা করেন। সকাল সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা এলাকা থেকে সারা দিন গণসংযোগ করেন।
আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় নগরীর ৪ নম্বর ওয়ার্ডের জজকোর্ট এলাকা থেকে প্রচারণা করেন।
এদিকে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০