1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বাঙ্গরায় ৪কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৫২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকা থেকে ৪কেজি গাঁজাসহ দুই
নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার
দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের
হায়দরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর
গ্রামের মৃত সন্তু মিয়ার মেয়ে কমলা শান্তা(৩৮) এবং একই উপজেলার শিমরাইল
গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার(১৯)।
জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা থেকে মুরাদনগর উপজেলার
হায়দরাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে
বাঙ্গরা বাজার থানার এসআই কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ
সেখানে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক
করে।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন
গাঁজাসহ আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে
মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে
প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০