1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচনে ভোটে প্রার্থিতা ফিরে পেলেন দুজন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের সপ্তম দিন ছিল বৃহস্পতিবার। অনেক প্রার্থী ইতোমধ্যে তাদের প্রচারের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার সপ্তম দিনের প্রচারে অন্য কাউন্সিলর প্রার্থীরা যখন ব্যস্ত তখন কুমিল্লা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা ফিরে পেতে লড়েছেন আরেক মঞ্চে। অবশেষে সফলকাম হয়েছেন তারা। দীর্ঘ শুনানি শেষে তাদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
কাউন্সিলর পদের এ দুই প্রার্থী ভোটে লড়ার অনুমতি পেয়ে প্রতীক বরাদ্দ পেয়ে শুরু করেছেন প্রচার। প্রার্থিতা ফিরে পাওয়াদের একজন নগরীর দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. বিল্লাল। তিনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ব্যাংকের হিসাবপত্রে কিছু অমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।
প্রার্থিতা ফিরে পেয়ে মো. বিল্লাল বলেন,এ নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে আমার কাউন্সিলর পদে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করা। প্রথমবার পাস করেছি। পরেরবার ফেল। এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছি।
এবার আমার নমিনেশন কাগজপত্রে ব্যাংকিং কার্যক্রমে ত্রুটি খুঁজে পায় নির্বাচন কমিশন। তাই আমার প্রার্থিতা বাতিল করে ইসি। পরে আমি নির্দিষ্ট সময়ে আপিল করি। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। আমি করাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
প্রার্থিতা ফিরে পাওয়া অন্যজন হলেন নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ (হাসেম)। তিনি লড়বেন মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে। বৃহস্পতিবার দুপুরে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি বিকেল থেকে প্রচার শুরু করেছেন।
আবুল হাশেম বলেন, ঋণখেলাপি উল্লেখ করে আমার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে আমি আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছি। এখন পুরোদমে প্রচার শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০