1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচনে ৬ষ্ঠ দিনের প্রচার-প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬২০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুসিক নির্বাচনে প্রচার প্রচারণা উৎসব মুখর পরিবেশে চলছে
প্রার্থীদের নানান প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন নানান অভিযোগও। বুধবার (১ জুন) সকালে নগরীর কান্দিরপাড়, ইস্টার্ন প্লাজা এলাকায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের আরফানুল হক রিফাত গণ-সংযোগের মধ্যদিয়ে ৬ষ্ঠ দিনের প্রচারণা শুরু করেন, বেলা ১১ টা থেকে নগরীর রেইসকোর্স ও স্টেশন রোডের ব্যবসায়িদের সাথে পথ সভা করে ভোট চেয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের আরফানুল হক রিফাত। তিনি জানান, সিটি কর্পোরেশনকে দুর্ণীতি মুক্ত করে ব্যবসায়িদের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
নগরীর ২৩,২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি বিশ্বরোড, গন্বামতি, জয়পুর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন করেছেন স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলে তিনি জানান, এখনো নির্বাচনের লেভেলপ্লেয়িং ফিল্ড কুমিল্লায় আছে।
এদিকে নগরীর স্টেশন রোড এলাকায় প্রচারণা চালানো কালে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন জানান, ইভিএম কাস্টামাইজেশন দেখে তিনি কিছুটা সন্তুষ্ট। তবে ইভিএম মেশিনের ব্যালট বাটনের নিরাপত্তা দাবি করেন তিনি।
কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। তবে প্রচারণার ৬ষ্ঠ দিন পর্যন্ত এই তিন প্রার্থী ছাড়া বাকী দুই মেয়র প্রার্থীকে প্রচারণায় লক্ষ করা যায়নি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিল প্রার্থী-গণ প্রচারণা চালাচ্ছেন। এছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে নৌকার প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও প্রচারণা চালায়।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০