1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচনে ভোটে ক্ষমতার অপব্যবহার করলে সাজা পাবেন সরকারি কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করলে তাকে সাজা পেতে হবে। সেই সাজার পরিমাণ ছয় মাস বা পাঁচ বছরের কারাদণ্ড। এ জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ মে) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সই করা এ সংক্রান্ত চিঠিতে এই কথা জানানো হয়। কুসিক রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিটির অনুলিপি সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য তার সরকারি পদের অপব্যবহার করলে তিনি অন্যূন ছয় মাস ও অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন।
আরও বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং যে কোনো ব্যক্তি বিধি অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তাদের সব প্রকার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। এবার সম্পূর্ণ ভোট হবে ইভিএমে। ভোটকেন্দ্রে হবে ১০৫টি। বর্তমানে প্রার্থীরা প্রচার কাজে ব্যস্ত রয়েছেন, যা চলবে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০