1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাকোপের পানখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬৪০ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
পানখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গালিব মাহমুদ পাশা, বীর মুক্তিযোদ্ধা নীশিকান্ত গোলদার। উপস্থিত ছিলেন ইউপি সদস্য এসএম শহিদুল ইসলাম, ইদ্রিস আলী সবুজ, মো. মাসুদুল আলম, মো. হামজালা শেখ, খোরশেদ শেখ, আনন্দ মোহন সরদার, সাইদুর রহমান সউদ, রাশেদুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কহিনুর বেগম, শিউলী পারভীন, আওয়ামী লীগ নেতা নির্মল চন্দ্র সরদার, গাজী আব্দুর রহিম, অমল কৃষ্ণ সরদার, সুধাংশু শেখর রায়, অবসারপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র মÐল প্রমূখ। বাজেট ঘোষণা করেন পানখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. শামীমুজ্জামান শেখ।
এসময় ইউপি সচিব অর্থবছরের বাজেট সভায় মোট আয় ৩ কোটি ১ লাখ ৩৬ হাজার ২৮০ টাকা, ব্যয় ৩ কোটি ৮২ হাজার ৫৪৪ টাকা ও উদ্বৃত্ত ৫৩ হাজার ৭৩৬ টাকা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০