1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাঙ্গরায় ৪কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৬১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ ৪কেজি গাঁজাসহ মোহন মিয়া ওরফে মুহিন(৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার মধ্যরাতে উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের জানঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মৃত এলন মিয়ার ছেলে।
জানা যায়, সীমান্ত পেরিয়ে একটি মাদকের চালান মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন জানঘর এলাকা দিয়ে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই রনি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সিদ্ধিরগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহন মিয়া ওরফে মুহিনকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় ও পাচার কাজে ব্যবহৃত নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটকৃত মাদক কারকারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০