1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে ৩দিন ব্যাপী কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭৫৫ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা)
বিদ্রোহীর শতবর্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকী তিন দিনব্যাপি নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় নজরুল সংগঠন।
কবি’র জন্মবার্ষিকীর প্রথমদিনে উপজেলার কবিতীর্থ দৌলতপুরের কাজী নজরুল ইসলাম মুর‌্যালে পুস্পস্তবক অর্পন, নজরুলের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, শিশুদের সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কবিতীর্থ দৌলতপুরের কবি নজরুল মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার সহকারী পরিচালক শওকত উসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান আলম কিশোর। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কবি পতœী নার্গিস পরিবারের বংশধর বাবলু আলী খান, হুমায়ন কবির খান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিপন হোসেন, সহকারী শিক্ষা অফিসার সায়মা সাবরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০