1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হামলা ভাংচুর সংঘ‌র্ষের পর বিএন‌পির সমা‌বেশ পন্ড : আহত অর্ধশত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

খুলনায় বিএন‌পি আয়োজিত গতকাল বৃহস্পতিবারের সমা‌বেশ পন্ড হয়েছে। হামলা ভাংচুর সংঘ‌র্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক নেতা-কর্মী।

ঘটনাস্থলে পু‌লি‌শ অবস্থান করছেন। থে‌মে থে‌মে ইট পাট‌কেল ও টিয়ার সেল নি‌ক্ষে‌পের ঘটনা ঘট‌ছে। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ এখন পর্যন্ত ২০ নেতাকর্মী‌কে পুলিশ আটক ক‌রে‌ছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যাালয়ের সামনে আজ বেলা ৩টায় এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দি‌কে ডুমু‌রিয়া থানা বিএন‌পির এক‌টি মি‌ছিল ধর্মসভা থে‌কে বিএন‌পি অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। তখন ছাত্রলী‌গের অপর এক‌টি মি‌ছিল আওয়ামী লী‌গের অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। এ সময় সংঘ‌র্ষের সূত্রপাত। এ ঘটনা শু‌নে বিএন‌পি অ‌ফি‌সের সাম‌নে অবস্থানরত নেতাকর্মীরা প্রতিবা‌দের জন‌্য অগ্রসর হ‌তে চাই‌লে সি‌নিয়র নেতৃবৃন্দ বাধা দেয়। তা‌দের বাধা উপেক্ষা ক‌রে ছাত্রদল নেতৃবৃন্দ পিকচার প‌্যালেস মো‌ড়ের দি‌কে অগ্রসর হ‌লে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট পাট‌কেল নিক্ষেপ কর‌তে শুরু ক‌রে। প‌রে হামলায় বিএন‌পির সমা‌বেশ পন্ড হ‌য়ে যায়। প‌রি‌স্থি‌তি শান্ত কর‌তে পু‌লিশ ক‌য়েক রাউন্ড টিয়ারসেল নি‌ক্ষেপ ক‌রে। এঘটনায় পু‌লিশ মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব শ‌ফিকুল আলম তু‌হিন, ম‌হিলা দ‌লের যুগ্ম আহবায়ক সৈয়দ রেহেনা ইসা, সা‌বেক কাউ‌ন্সিলর আন‌জিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু ও মুন্নীজামানসহ ২০ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে ব‌লে জানা গে‌ছে।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন ব‌লেন, ছাত্রদ‌লের নেতৃবৃন্দ পু‌লি‌শের ওপর আক্রমণ কর‌লে তা‌দের ছত্রভঙ্গ কর‌তে ৫০ রাউন্ড টিয়ারসেল, ১৫০ রাউন্ড রারার বু‌লেট ‌নি‌ক্ষেপ করা হয়। এ ঘটনায় পু‌লি‌শের ১৪ জন সদস‌্য আহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে তি‌নি আরও জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০