1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পরকীয়ার জেরে বন্ধুকে কুপিয়ে হত্যাঃ গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৮৭ বার দেখা হয়েছে
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে পরকীয়া প্রেমের জের ধরে মো. সজিব (৩৪) নামে একজনে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো. সাকিব (২৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরাবাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ।
নিহত সজিব পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মনির খানের ছেলে ও তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
এ নিয়ে শুক্রবার নিহতের বড়ভাই ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে। পরে শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
হাসানের দেয়া তথ্য মতো তথ্যপ্রযুক্তির সহায়তা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি মো. সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পরিদর্শক (তদন্ত) মানস বড়ুয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ।
এ সময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরও জানান- ভিকটিম সজিব ও আসামি সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিলেন এবং একত্রে চলাফেরা করতেন। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো. হাসানের অটোরিকশাযোগে চলাচল করতেন।
পরকীয়া প্রেমের জের ধরে ইতোপূর্বে সাকিবের সঙ্গে সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে সাকিবসহ বাকি আসামিরা। পরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামিরা সজিবকে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে সজিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০