1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে বজ্রপাত পড়ে মৃত্যু -১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৬৭০ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকার করতে গিয়ে মফিজ উল্ল্যাহ মানিক (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাত পড়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্যা পন্ডিত বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস আজ সকাল ১০টার দিকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

মফিজ উল্ল্যাহ মানিক ওই বাড়ির মৃত হাবিব উল্যা মিয়াজীর ছেলে। তিনি পেশায় কৃষক তবে মাঝে-মধ্যে রাতে তিনি মাছ শিকার করতেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, প্রতিদিনের মত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মফিজ উল্যা মানিক বৃষ্টির মধ্যে মাছ শিকারের জন্য টেঁটা হাতে নিয়ে বের হন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্বজনরা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মফিজ উল্ল্যা মানিককে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০