1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জের চনপাড়া শেখ রাসেল নগরে টানা দুই দিনের চলমান সংঘর্ষের অবসান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া শেখ রাসেল নগরে টানা ২ দিন যাবত চলমান সংঘর্ষের অবসান হয়েছে। সোমবার দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালালে অপরাধীরা শেখ রাসেল নগর ছেড়ে গা ঢাকা দেয়। এসময় রামদা, তলোয়ারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চনপাড়া শেখ রাসেল নগরে রাজা, সিটি শাহিন ও শাওনের গ্রুপের সাথে জয়নাল গ্রুপের সংঘর্ষ বাধে। এরপর থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। লুটপাট করা হয় ২০/২৫টি বাড়ি ও দোকানপাট। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে শেখ রাসেল নগরের ৯ টি ওয়ার্ডে তল্লাশী চালায় পুলিশ। এসময় দুজনকে গ্রেফতারসহ উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র।
এব্যাপারে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, এখানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপ্রতিকর ঘটনা ঘটেছে। প্রশাসনের সহায়তায় বর্তমানে এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সংরক্ষিত নারী ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা বলেন, অনাকাংখিত ঘটনাকে কেন্দ্র এখানে ব্যাপক ভাংচু লুটপাট হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে। আমাদের এখানে এমন ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, রবিবার রাত থেকে চনপাড়া বস্তিতে পরিস্থিতি অস্বাভাবিক ছিল। খবর পেয়ে আমরা সোমবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে থানা, জেলা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করি। দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছি। পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০