1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাছের ঘেরে শ্রমিকের গাঁজা চাষ, আটক ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় মাছের ঘেরে মাছ চাষের পাশাপাশি গাঁজা চাষ করছিলেন দুই যুবক কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। অবশেষে পুলিশের জালে আটকা পড়ল দুই গাঁজা চাষী শ্রমিক। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিলের একটি মাছের ঘেরে। ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে দুই শ্রমিককে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুরে কালিয়া থানা পুলিশ গাঁজা গাছসহ দুই যুবক আটক করে। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭) ও যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শরীফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাচুড়ী বিলের পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করত। সে সুযোগে তারা সেখানে গাঁজার চাষ করে আসছিলেন। এমন খবর পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাদের আটক করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, মাছের ঘেরে গাঁজা চাষের অপরাধে দু’জন শ্রমিককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০