1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় দুই জ‌ঙ্গির ২০ বছরের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

বিস্ফোরক আই‌নে খুলনার এক‌টি আদালত নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবি’র দুই সদস‌্যকে ২০ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন।

একইসা‌থে তা‌দের ১ লাখ টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে। রায় ঘোষণার সময় আসামিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌ল। গতকাল রোববার খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এস এম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো: রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও শামীম আহমেদ পলাশ।

আদলত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামক বাড়ির তিনতলা ভবনের নিচ তলায় উত্তর পাশের কক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র কয়েকজন অবস্থান করছে। সেখানে তারা সন্ত্রাসী কার্যকালাপের পরিকল্পনা করছে। এমন সংবাদ পেয়ে ওইদিন রাত সোয়া তিনটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নি দ্রব্য ও কয়েকটি রিমোর্ট কন্ট্রোল উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। এ ব্যাপারে ওইদিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের দু’জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন, যার নং ২৪। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: এনামুল হক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন মোট ১২ আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, এ দু’জন আসামির বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আদালত অতি অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করেছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দেশের অন্যান্য মামলাগুলো স্বল্প সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০