1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বাস চাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৬৮১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে জব্দ করেন। পরে পুলিশ বাসটিকে জব্দ ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
জানা যায়, আটককৃত চালকের নাম তহিদুল ইসলাম। সে ভোলা বোরহান উদ্দিন এলাকার বশির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) জাহিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসি একটি যাত্রীবাহী বাস সকাল ১১টায় বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা কিশোর বয়সের এক হেলপার সড়কে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১২ বৎসর। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০