1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মুরাদনগর থানায় শ্রেষ্ঠ এসআই হলেন সাইফুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর থানায় শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে
নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। বুধবার জেলা পুলিশ লাইনে সেরা পুলিশ
অফিসারদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন কুমিল্লা পুলিশ সুপার
ফারুক আহমেদ(পিপিএম)।
জানা যায়, মুরাদনগর থানায় জানুয়ারী থেকে এপ্রিল ২০২২ইং পর্যন্ত মাদকদ্রব্য
উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সকল কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ
উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচন
করে কুমিল্লা জেলা পুলিশ সুপার।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, কুমিল্লা জেলার
সম্মানিত পুলিশ সুপার ফারুক আহমেদ(পিপিএম) স্যার জেলার প্রতিটি থানা
থেকে একজন সেরা অফিসারকে বাছাই করে সম্মাননা স্মারক ও সনদ প্রদান
করেছেন যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতে অফিসারদের মাঝে কাজের মাণ ও
গতি আরো বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০