1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার বটিয়াঘাটায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনায় দুই খালাতো বোন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার (১৬ মে) সকালে বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তিন জন হচ্ছে মুজাহিদ, আজিজুল ও নাঈম।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে ও র‌্যাব সম্ভবত আরও ২ জনকে আটক করেছে। পুলিশ অভিযান চালিয়ে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

খুলনা র‌্যাব ৬ এর মুখপাত্র লেঃ ক‌র্ণেল মুহম্মাদ মোসতাক আহ‌মদ ব‌লেন, ধর্ষণের ঘটনা জানার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু ক‌রে। এ ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ১৬ মে ভোর রা‌তে ব‌টিয়াঘাটার বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে মুজা‌হিদ শেখ ও আ‌জিজুল মোড়ল ওর‌ফে মিশ‌রিয়া‌কে গ্রেপ্তার ক‌রে। র‌্যা‌বের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তারা ঘটনার সা‌থে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রেছে। ত‌বে এ ঘটনার সা‌থে আর কারা জ‌ড়িত তা জিজ্ঞাসাবা‌দে জানা যা‌বে। তি‌নি জানান, ওই দুর্বৃত্তরা মুলত ওই বা‌ড়ি‌তে ধর্ষণের জন‌্যই যায়। এরা লম্পট প্রকৃ‌তির, কোন রাজ‌নৈ‌তিক দ‌লের সদস‌্য নয়। ত‌বে অন‌্যান‌্যদের গ্রেপ্তা‌রে অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি আরও জানান।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০