1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রিফাতকে নিয়ে ‘অপপ্রচার’ ষড়যন্ত্র হচ্ছে; কুমিল্লা আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৫৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাতকে নিয়ে ‘অপপ্রচার’ষড়যন্ত্র হচ্ছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার সকালে নগরীর কান্দিরপাড় এলাকার টাউন হল অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি করা হয় ।এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও আবিদুর রহমান জাহাঙ্গীর।আতিক উল্লাহ খোকন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না। তিনি কষ্টিপাথরে যাচাই করে আরফানুল হক রিফাতকে নৌকার মনোনয়ন দিয়েছেন। রিফাত দলের জন্য নিবেদিতপ্রাণ। তিনি রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন আদর্শবান নেতা। তাকে নিয়ে এসব অপপ্রচার ষড়যন্ত্রের একটি অংশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক, চোরাকারবার ও এর পৃষ্ঠপোষকদের চট্টগ্রাম বিভাগের তালিকাসহ একটি চিঠি পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের পর তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশব্যাপী ওই তালিকা করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়।এতে বলা হয়, ওই তালিকায় কুমিল্লা জেলার মাদক ও চোরাকারবারিদের ১৬ জন পৃষ্ঠপোষকের নাম ছিল। এর মধ্যে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার বাসিন্দা আরফানুল হক রিফাতের নাম ছিল শীর্ষে; যিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তবে মঙ্গলবারের সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান বলেন, যেই তালিকার কথা বলা হচ্ছে, সেটি তো ২০১৮ সালের। তাদের প্রশ্ন, রিফাত দলীয় মনোনয়ন পাওয়ার পরে কেন বিষয়টি নিয়ে লেখালেখি শুরু হলো। রিফাত যদি মাদকের পৃষ্ঠপোষক হতেন- তাহলে আগে কেন তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলো না।যে সংবাদমাধ্যম রিফাতের বিরুদ্ধে প্রথম এই প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ১০ কোটি টাকা মানহানি মামলার করার কথাও বলেন আওয়ামী লীগ নেতারা।১৫ জুনের নির্বাচনে কুমিল্লার মানুষ নৌকায় ভোট দিয়ে রিফাতেই বেছে নেবেন আশা প্রকাশ করে তাকে সহযোগিতার আহ্বান জানানো হয় সভায়।সভায় কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, আবদুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস উপস্থিত ছিলেন।শুক্রবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০