1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক ফসল পাটোয়ারী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭২২ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধিঃ

আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সমাজসেবক বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন ফসল পাটোয়ারী। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আবু ইউসুফ এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ফসল পাটোয়ারী বলেন, ইউনিয়নবাসীর কাছে আমি অতি চেনা মুখ। কারণ আমি ইউনিয়নের জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাছাড়া আমার দাদা এই নয়নের চেয়ারম্যান ছিল। আমার বাবা এই ইউনিয়নের জনপ্রতিনিধি না হয়েও এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ-কালভার্ট পর্যন্ত তিনি নিজের হাতে করেছেন। তাই আজ আমি পচাকোড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানায় তাহলে আমি তাদের একটি মডেল ইউনিয়ন উপহার দেবো। এটাই হবে আমার নির্বাচনী ইশতেহার। তিনি আরও বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

ঘোষিত তফসিল অনুসারে ভোট গ্রহণ আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাছাই ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০