1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিক মোক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা)
দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেনের উপর ন্যাক্কারজন হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার দুপুর ১২ টায় থানা ভবনের সামনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে সাংবাদিক নেতা সন্ত্রাসীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন এবং অনতিবিলম্বে হামলায় অংশগ্রহণকারী ও তাদের মদদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় বক্তব্য দেন, ওমর ফারুক মিয়াজি (দৈনিক কালের কন্ঠ), রাশেদুল ইসলাম লিপু (দৈনিক সমকাল), আব্দুল করিম সরকার (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), লিটন সরকার বাদল (দি এশিয়ান এজ), জিল্লুর রহমান (মাইটিভি), ও আলমগীর হোসেন (দৈনিক কুমিল্লার কাগজ)।
এছাড়াও হামলার বিষয়টি নিন্দনীয় উল্লেখ্য করে বক্তব্য দেন, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মো. রকিবউদ্দীন রকিব ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. শহীদুল্লাহ সাদা (দৈনিক মানবকন্ঠ), মো. কামরুল হক চৌধুরী (দি অভজার্ভার), এসএম সালাউদ্দিন (দৈনিক বাংলাদেশ খবর), মো. শরীফ প্রধান (দৈনিক আলোকিত বাংলাদেশ), আলী হোসেন বাবুল (দৈনিক যুগান্তর), মো.শামীম রায়হান (দৈনিক জনকণ্ঠ), মো. হাসান (বিজয় টিভি), এমএ কাশেম ভূঁইয়া (দৈনিক সংবাদ), আবু কোরাইশ আপেল (বাংলা টিভি), মো. আমির হোসেন (দৈনিক ভোরের কাগজ), সফিকুল ইসলাম বাবু (এশিয়ান টিভি), মো.সাকু (দৈনিক সরেজমিন), মো. সজিব হোসেন (স্বাধীন বাংলা), লেয়াকত হোসেন (দৈনিক আমাদের কন্ঠ), সাহাবুদ্দিন আহমেদ (দৈনিক খবর প্রতিদিন), মো.সোহেল রানা (আনন্দ টিভি), মামুনুর রশীদ রুবেল (দৈনিক ভোরের ডাক), মো. ফিরোজ (আমার বার্তা), রাজীবসহ (অননিউজ), প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সকল সাংবাদিক দাউদকান্দি থানায়র অফিসার ইনচার্জের নিকট সাক্ষাত করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। এসময় ওসি সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, আইনের মাধ্যমে কোন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। পূর্বের মত অন্যায়কারী কাউকেই রেহাই দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০