1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক মানবজমিনের সাংবাদিক মুখতার আহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

লিটন সরকার বাদল :

১৬ মে সোমবার দুপুর সাড়ে ৩টায় দাউদকান্দি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় রক্তজখম ও শরীরে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সঙ্গে থাকা সংবাদকর্মী জাগো নিউজের প্রতিনিধি জাহিদ আলম ইমন তাকে এপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা এপোলো হাসপাতালে ছুটে আসেন।

এসময় সাংবাদিকরা দৈনিক মানবজমিনের সাংবাদিক মুখতার হোসাইনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় ও দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী তাৎক্ষণিক খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন গৌরীপুর হাসপাতালে সাংবাদিক মুখতারের চিকিৎসার খোঁজখবর নেন।
এবং সাংবাদিক মুখতারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
চিকিৎসার যতো ব্যয়ভার বহন করার জন্য তিনি আহত সাংবাদিককে আস্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০