1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভোলার ইলিশায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত-৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৯৩ বার দেখা হয়েছে

খাইরুল ইসলাম হৃদয়,জেলা প্রতিনিধি ভোলা

ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোরা নামক এলাকার কারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার সামনে ইজিবাইক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাইশা নামের ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মাসহ আরও ৪ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাক্টর চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মাইশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে হালিমা কবি মোজাম্মেল হক শিশু বিদ্যাপিঠের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে একটি ইজিবাইকে করে নিহত শিশু মাইশা তাঁর মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। ওই ইজিবাইকে তাদের সাথে আরও ৪ জন যাত্রী ছিলেন।

ইজিবাইকটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোড়া নামক এলাকার কারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইশা নিহত হয় এবং ইজিবাইকটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশসহ স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এবং আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। চালক আটক আছে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০