1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাদুল্লাপুর তিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত; প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘাট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৭১২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘাট অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর শহরের প্রাণ কেন্দ্র চৌমাথা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহআলম সরকার, ওয়াকার্স পার্টি উপজেলা সাধারন সম্পাদক কামরুল ইসলাম, তাতীলীগের উপজেলা শাখার সাধারণ সভাপতি সোহেল রানা, সাধারণ ভোটার তৌহিদুল ইসলাম শাহিন, মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবলু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, প্রার্থী ইব্রাহিম প্রমুখ।

বক্তারা বলেন- জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ১৫ জুন ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। কিন্তু কিছু স্বার্থনেশী কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৌরসভা গঠনের নামে তালবাহানা করে জনগণের ভোটাধিকারসহ এলাকার উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলছ। তাই সঠিক সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচির মধ্যদিয়ে আহবান করেন। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঐ কুচক্রী মহলকে প্রতিহত করে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন।

উল্লেখ্য আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য গত ২৫ এপ্রিল সারাদেশে ১৩৫ টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়নের নাম ঘোষণা হয়। ভোট প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন। অনেকে জমা দিয়েছে। অপরদিকে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০