1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

অর্থ আত্মসাত মামলায় খুলনা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

খুলনায় মজুদকৃত পাটের বিপরীতে সিসি লোনের টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক, স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক সুজিত কুমার মন্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৬ মে) মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুদকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে চার কোটি ছয় লাখ টাকা সিসি লোন নেয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজসে ওই পাট বিক্রি করে অর্থ আত্মসাত করা হয়। মামলায় একই সাথে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক, খুলনার তৎকালিন সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং- মহানগর বিশেষ ৫/২০। মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০