1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৬৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)’র শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল সাড়ে ৩ টায়, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেনের পরিচালনায় এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুর রহমান, বড়শালঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল আউয়াল, জাফরগন্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বড়শালঘর ইউনিয়নের টিম ম্যানেজার দেওয়ান আল কাইয়ুম, জাফরগন্জ ইউনিয়নের টিম ম্যানেজার মোঃ জাকির হোসেন, কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন আজাদ, মোঃ মোরশেদ আলম, মোঃ আইয়ুব খান, আলম হাজারী, মনজিল মিয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন, বড়শালঘর ইউনিয়ন বনাম জাফরগন্জ ইউনিয়ন। খেলায় ১-০গোলে জাফরগন্জ ইউনিয়নকে পরাজিত করে বড়শালঘর ইউনিয়ন এগিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০