1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচনে ভোটের প্রচারের আগেই বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৬৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রচার শুরুর আগেই নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ভোট গ্রহণের এক মাস আগে রোববার থেকে এই বিজিবি মোতায়েন করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক।
তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজিবি মোতায়েনের পর নগরীর প্রধান সড়ক ঘুরেছে বিজিবির গাড়িবহর।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখার জন্য মাঠে আছেন। রোববার থেকে এক প্লাটুন বিজিবিকেও মাঠে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, এখনই প্রার্থীদের প্রচারণা শুরু করার কথা নয়। তার পরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন, আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০