1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নৌকা’কে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গতকাল রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারের সাথে তিনি প্রথম আওয়ামী লীগ কার্যালয়ে এসে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। কুসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বরণ করে নিতে সন্ধ্যা থেকেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে ভিড় জমান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে এমপি বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে এক জায়গায় দায়বদ্ধ এবং ঐক্যবদ্ধ- সেটি হলো শেখ হাসিনা। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো। কুমিল্লার মানুষকে বিভ্রান্ত করতে নেতার আত্মীয় নমিনেশন চেয়েছে। কাউন্সিলর হবার শক্তি নাই তারাও নমিনেশন চেয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোয়াটসঅ্যাপে একটি চিঠি দিয়েছি, আমি দেখেছি তিনি এটি সিন করেছেন। যার বদৌলতে আমরা এই নমিনেশন পেয়েছি। আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) কথা দিয়েছি এই মেয়র পদ উপহার দিবো। আমরা ২৭ ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দিবো।
নৌকা প্রতিকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, প্রধানমন্ত্রী আমাকে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইকে কৃতজ্ঞতা। যার প্রচেষ্টায় আমরা নৌকা মার্কা পেয়েছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদটি এবার জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

তবে সবাইকে বলি, কেউ আচরণ বিধি লঙ্ঘন করবেন না। সবাই নির্বচন কমিশনের আইন মেনে চলবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনে এবার নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।
সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোহি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০