1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার অংশে দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার কিলোমিটার একাজুড়ে সড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

রবিবার সকাল থেকে মহাসড়কের দাউদকান্দির অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর থেকে গৌরিপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৪ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। ঢাকামুখী সড়কের হাসানপুর এলাকায় সড়কের সংস্কার কাজ করার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রবিবার সকাল থেকে পুনরায় হাসানপুর এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলার কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এজন্য থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কুমিল্লা সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ঈদের পর থেকে পুনরায় মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে আমারা চেষ্টা করছি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০