1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

তালতলীর ৬ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৭৫৮ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল, বিশেষ প্রতিনিধিঃ

তালতলীতে ৬ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

শুক্রবার (১৩ মে ) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

তালতলী উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ এর মনোনয়ন পেয়েছেন যারা- ১নং পচাকোড়ালিয়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক হাওলাদার, ২নং ছোটবগী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, ৩নং কড়াইবাড়ীয়া ইউনিয়নে ইব্রাহিম সিকদার পনু, ৫নং বড়বগী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলোমগীর মিয়া আলোম মুন্সী, ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়নে কামরুজ্জামান বাচ্চু, ৭নং সোনাকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুলতানা ফরাজী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০