1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় প্রতাপ ঘোষের বিরুদ্ধে আদালতে সাইবার ক্রাইমে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

সাইবার ক্রাইম আইনে মামলা হলো বটিয়াঘাটার কথিত প্রতাপ ঘোষের বিরুদ্ধে। সাংবাদিক কবীর খানের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের আপত্তিকর ও মানহানিকর লেখা পোস্ট দেওয়ায় সিনিয়র সাংবাদিক কবীর আহমেদ খাঁন বাদী হয়ে প্রতাপ ঘোষকে আসামী করে মামলা করেন।

গত ৪ এপ্রিল ২০২২ তারিখ খুলনা বিজ্ঞ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে বটিয়াঘাটা বাজারের মৃত্যু যতীন্দ্র নাথ ঘোষের পুত্র প্রতাপ ঘোষ (৫০) এর বিরুদ্ধে মামলা করেন তিনি। যার নং-২৩/২০২২। খুলনার বিজ্ঞ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন পিবিআই ‘র উপর।

মামলাটি তদন্ত কর্মকর্তা হলেন,চৌকস অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা,পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার এস আই শাহাদাৎ হোসেন সুমন। গতকাল শুক্রবার খুলনা পিবিআই অফিসে সাক্ষীদের ডেকে সাক্ষী গ্রহণ করেন সংশ্লিষ্ট মামলার কর্মকর্তা।

সাংবাদিক কবীর খান বলেন,গত ২১ মার্চ কথিত বটিয়াঘাটা বাজারের বসবাসকারী মাদক সম্রাট ও মদখোর প্রতাপ ঘোষ আমাকে নিয়ে তার ফেসবুক আইডিতে বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অশালীন ও আপত্তিকর কুরুচিপূর্ণ
কথা লিখে পোস্ট দেয়। ফলে সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এতে আবার মানহানিকর ঘটনাও ঘটেছে বলে আমি মনে করি। তাই আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করি।

অভিযোগ রয়েছে,প্রায় সময় প্রতাপ ঘোষ তার ফেসবুক আইডি থেকে অসামাজিক,বিভ্রান্তিকর মুলক বিভিন্ন পোস্ট করে থাকে। সম্প্রতি বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ব্যক্তি ও সরকারি অফিসের কর্মকর্তাদের নিয়েও সে তার ফেসবুক প্রোফাইলে নিজের আইডিতে বিভিন্ন ধরনের অসামাজিক কথা লিখেছে। সে এই সব লিখে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে চলেছে।

ইতোপূর্বে কথিত এই প্রতাপ ঘোষের বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগোবতি গোলদার তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করেছিলো। চক্রাখালির ইন্দ্রজিৎ টিকাদার তার নামে আদালতে মামলা করেছিলো। উপজেলার কৈয়া শৈলমারী বিধান সড়কের অমলেন্দু বিশ্বাস তার নামে আদালতে মামলা করেছেন। বটিয়াঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ আফজাল হোসেনকে নিয়ে বিভিন্ন আপত্তিকর কথা লেখার অপরাধে তার নামে জারি করা হয় উকিল নোটিশ।

বটিয়াঘাটার শিউলি বেগম নামের এক মহিলা প্রতাপের লালসার শিকার হয়। প্রতাপ ঐ মহিলার সাথে অসামাজিক কাজে লীপ্ত থাকার ভিডিও মোবাইলে করে রাখে। পরে ভিডিও টি উপজেলায় লোক সমাগমে প্রচার হওয়ার পর শিউলি বুঝতে পেরে খুলনার নারী শিশু নির্যাতন আদালতে প্রতাপের বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া জনৈক প্রতাপ ঘোষ বটিয়াঘাটা পিআইও অফিসে দুম্বার মাংস আনতে গেলে তৎকালীন ইউএনও শান্তিমনি চাকমার সামনে সাংবাদিক নজরুলসহ আমজনতা তাকে জুতাপেটা করেন। নেশা অবস্থায় প্রতাপ ঘোষ মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় তার একটি হাত ভেঙ্গে যায়।

সম্প্রতি বটিয়াঘাটা থানা মোড়ে চলন্তিকা ভবণে নিচে একটি অফিসের আসবাবপত্র ক্রয়ের কথা বলে বর্তমান হুইপ ও এমপির কাছ থেকে ৪৫ হাজার হাতিয়ে নেয়। এবং উক্ত টাকা নিজেই আত্মসাত করে। এবিষয় প্রত্যক্ষ সাক্ষী হিসেবে রয়েছেন,তারই এক সহকর্মী “পি” নামক জনৈক ব্যক্তি। এছাড়া থানা ও আদালতে তার নামে রয়েছে একাধিক অভিযোগ। এলাকাবাসি মাতাল লম্পট প্রতাপ ঘোষের শাস্তিদাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০