1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬৬৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসাঃ রহিমাকে (৪০) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে গাজীপুর জেলার গাছা থানার খাইরকুল আব্দুর রশিদ জামে মসজিদের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রহিমা কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের খাঁ বাড়ির মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী।
জানা গেছে, ঢাকা রামপুরা থানায় আসামী রহিমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ৩৫(৮)/১৫। মামলায় জামিনে এসে আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। বিজ্ঞ আদালত আসামিকে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এএসআই মোফাজ্জল ও এএসআই শুক্কুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর গাছা থানা থেকে তাকে গ্রেফতার করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় জামিনে বেরিয়ে রহিমা দীর্ঘদিন পলাতক ছিলেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার দুপুরে আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০