1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সন্ত্রাসীদের গুলিতে ফুলতলা বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক রকিবুলকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৭৪৮ বার দেখা হয়েছে

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান,
ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম (৩২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল বৃহঃস্পতিবার রাত ৮ টায় রকিবুল তার সদ্য বিবাহিত স্ত্রী পিয়ারী বেগমকে সাথে নিয়ে মটর সাইকেলযোগে যশোর জেলার অভয়নগর থানাধীন দত্তগাতী এলাকায় বেড়াতে যাওয়ার সময় আলম মেম্বারের বাড়ির সামনে গেলে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তারা রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম আহত হয়। পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত বলে ঘোষনা করেন। সে ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির পুত্র। রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম জানান, তার স্বামী রকিবুল ও সে মটর সাইকেলযোগে দত্তগাতী এলাকায় ঘুরতে গেলে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে তার স্বামীর মাথায় ও বুকে গুলি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছিল। খন্দকার রকিবুলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, তার আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০