1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মোটর সাইকেল এয়ার ফিল্টারে ইয়াবা পাচারকালে কথিত সাংবাদিক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৭০৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সদর দক্ষিণে র‍্যাব -১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কথিত সাংবাদিক মােঃ মফিজুল ইসলাম(৩৯) নামের এক ইয়াবা পাচারকারী কে আটক করেছে র‍্যাব -১১।

সাংবাদিকতার আড়ালে মটর সাইকেলের এয়ার ফিল্টার এর ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহন করার সময় ওই কথিত সাংবাদিকে গ্রেফতার করে র‍্যাব-১১ ।

শুক্রবার(১৩মে)সকালে র‍্যাব -১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিন থানার পদুয়ার বাজার বিশ্বরােড এলাকা থেকে দশ হাজার ৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পালসার কালো রংয়ের মটর সাইকেলটিও জব্দ করা হয়।

ওই কথিত সাংবাদিক ট্রাস্ট নিউজ ২৪ নামের একটি ফিতায় আইডি কার্ড ব্যবহার করতেন বলে র‍্যাব -১১ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, জানান- গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাধুরিয়া গ্রামের মােখলেছুর রহমানের ছেলে মােঃ মফিজুল ইসলাম(৩৯)।

র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর মােহাম্মদ সাকিব হােসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মটর সাইকেলে করে সুদুর দিনাজপুর হতে কক্সবাজারে যেয়ে মটর সাইকেলের এয়ারফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহন করতাে। মুলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্যই সে সাংবাদিকতাকে তার পেশার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতাে এবং এই পদ্ধতি অবলম্বন করে সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০