1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কুমিল্লায় নামাজে সহিংসতার সাথে জড়িত সাজুকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গোলাবাড়ি পূর্ব পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের মাঠে সহিংসতার ঘটনায় জড়িত ফখরুল হাসান চৌধুরী ওরফে সাজু ঘটনার পর থেকে ছত্র ছায়ায় থাকলেও বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বাংলাদেশ জার্নাল কে বিষয়টি নিশ্চিত করেন- ছত্রখীল পুলিশ ফাড়ীর ইনচার্জ (এসআই) মোঃ মোজাম্মেল হক।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) রাতে পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে ফখরুল হাসান চৌধুরী ওরফে সাজুকে
আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাজু পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার মৃত আম্বর আলী চৌধুরীর ছেলে।
ছত্রখীল পুলিশ ফাড়ীর ইনচার্জ (এসআই) মোঃ মোজাম্মেল হক তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ও অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও আটকের চেষ্টা অব্যাহত থাকবে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০