1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ফেনীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

ফেনীতে অবৈধভাবে মজুদকৃত ৯২০ লিটার সয়াবিন তেল উদ্ধার ও দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সোহেল চাকমা বলেন, ফেনীর পৌর হকার্স মার্কেটের আলাম ব্রাদার্সের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ১৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, অপরদিকে ফেনীর বড় বাজারের ইসলামপুর রোড ভূঁইয়া ব্রাদার্সকে ৭৬৮ লিটার তেল অবৈধভাবে মজুদ করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত তেল উপস্থিত জনগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০