1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৭০০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজ শুক্রবার (১৩ মে) চূড়ান্ত করবে ক্ষমতাসীন দল। দলের মনোনয়ন বোর্ডের সভায় এই নাম চূড়ান্ত করা হবে।শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে চারটায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ মে) কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০