1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়া ধুনটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে প্রভাষক গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় জালশুকা হাবিবুর রহমান কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রভাষক মুকুল ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে এবং এলাঙ্গী বাজারের ঔষধ ও ডেকোরেটর ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রভাষক মুকুল এবং ওই স্কুলছাত্রীর পরিবার পাশাপাশি ভবনে বসবাস করে। যার কারনে তাদের মধ্যে পরিচয় এবং একে-অপরের বাসায় যাওয়া-আসা ছিল। গত ৩ মার্চ সকাল ১১টার দিকে প্রভাষক মুরাদুজ্জামান মুকুল প্রতিবেশী ওই স্কুলছাত্রীর বাসায় যায় এবং সেখান থেকে তাকে জোড়পূর্বক নিজের বাসায় নিয়ে আসে। এসময় দুই বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা ছিল না। নিজের বাসায় আনার পর জোড়পূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষন করে প্রভাষক মুকুল। এছাড়াও ধর্ষনের ঘটনার দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও ধারন করে।

 

 

পরবর্তিতে ধর্ষণের ভিডিও দেখিয়ে জোড়পূর্বক গত ২৪ মার্চ এবং ৫ এপ্রিল পুনরায় ওই স্কুলছাত্রীকে ধর্ষন করে এই কলেজ শিক্ষক।

 

সর্বশেষ গত ১২ এপ্রিল ওই স্কুলছাত্রীর বাসায় গিয়ে ধর্ষনের উদ্দেশ্যে তাকে জড়িয়ে ধরলে সে চিৎকার করে। চিৎকারের শব্দ পেয়ে ওই স্কুলছাত্রীর খালা এগিয়ে এসে প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে আটক করার চেষ্টা করে। এসময় প্রভাষক মুকুল ওই স্কুলছাত্রীকে ধাক্কাদিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তিতে স্কুলছাত্রীর কাছ থেকে ঘটনাগুলো জানতে পারে তার পরিবার। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে আসামী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়। সন্ধ্যায় মামলার আসামী প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। মামলার আসামী প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০