1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় এ্যাম্বুলেন্সের সড়ক দুর্ঘটনা বেরিয়ে এলো ফেন্সিডিল

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৩০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এ্যাম্বুলেন্স করে মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি এ্যাম্বুলেন্স।পরে ওই এ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১১ মে) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও এ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে এ্যাম্বুলেন্সের ভিতরে কোন মানুষ পায়নি।পরে এ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখেন। এরমধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেন্সিডিল দেখে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করেন। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিত ওই এ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০