1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পাবনার ঈশ্বরদীতে আদম ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬১৮ বার দেখা হয়েছে

পাবনা সংবাদদাতা

সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে হাবিবুর রহমান বাচ্চু নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আদম ব‍্যবসায়ী বাচ্চু ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামানিকের ছেলে।
বুধবার রাত দেড়টার দিকে ওই আদম ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আদম ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু ও প্রদীপ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে ভুক্তভোগীরা। পরে ওই আদম ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমান বাচ্চুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে ওই আদম ব্যবসায়ীকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগীরা জানান, গ্রেফতারকৃত বাচ্চুর ছোট ভাই প্রদীপ বিদেশে থাকার সুযোগে এলাকার সহজ-সরল যুবকদের ভালো বেতনে চাকরির প্রলোভনে প্রতারণা করে দুই ভাই হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০