1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপনের বিষয়ে আদিবাসীসহ সর্বস্তরের প্রতিনিধিগণের সাথে আলোচনা সভা 

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৩১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপনের বিষয়ে আদিবাসীসহ সর্বস্তরের প্রতিনিধিগণের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান, বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী ফারুক আহম্মেদ ও সাঁওতাল নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ সৈয়দ সামস-উল আলম হিরু, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রংপুর সুগার মিল কর্তৃপক্ষ বলছেন তাদের অধিগ্রহণকৃত জমি। তাই বেপজাকে হস্তান্তর করা হয়েছে। এখানে সাঁওতালদের কোন অধিকার নেই। অন্যদিকে সাঁওতাল আদিবাসীদের দাবী তাদের বাপ-দাদাদের এই জমি ফিরিয়ে চান তারা। এব্যপারে বেপজা’র চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই এলাকার উন্নয়নে কিছু একটা করতে হবে। তাই এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড দরকার।

উল্লেখ্য,গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের ১১তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে ইপিজেড বাস্তবায়ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০