1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচন: আগামী ১৫ মে থেকে বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭১৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আগামী ১৫ মে হতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। একই সঙ্গে ১২ মে থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।
মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজ নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব রকম শো-ডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে পর্যন্ত ২০৯টি মোটরসাইকেল আটক করে মামলা করেছে। পাশাপাশি ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২২ মে পর্যন্ত। আর আগামী ২৫ মে’র মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে। আর আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০