1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোর ধাক্কায় প্রবাসীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত মাইক্রোর ধাক্কায় শাহাদাৎ হোসেন (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইমস্ স্কয়ার হোটেলের সামনে দ্রুতগামী এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহাদাৎ একই ইউনিয়নের বর্ধনবাড়ী গ্রামে বিবাহ করে। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। বিগত কিছুদিন পূর্বে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন শাহাদাত। মঙ্গলবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে জানিয়েছে পরিবার।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসীন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
উল্লেখ্য গত সোমবার ভোরে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় আরেকটি দুর্ঘটনায় প্রবাসীসহ দুই পথচারী নিহত ও অপর আরেক পথচারী গুরুতর আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০