1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বিদেশী পিস্তল, এলজিসহ ২ সন্ত্রাসী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), ০৯ রাউন্ড পিস্তলের গুলি ও ০২ রাউন্ড শটগানের গুলিসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১০ মে রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের মৃত. ফারুক আহাম্মেদ এর ছেলে মোঃ কামরুল হাসান@রনি(৩১) এবং একই গ্রামের মোঃ হোসাইন এর ছেলে মোঃ সালমান @পিচ্চি সালমান(২৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে থাকে। বর্তমানে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে উপরোক্ত আগ্নেয়াস্ত্র অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০