1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা দেবীদ্বারে বাড়ির মালিক খুন, ভাড়াটিয়া আটক: অর্ধশত টুকরা করে মাথা ও পা’ বিহীন ১১ টি পলিব্যাগ প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল

দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
  • দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি:

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ভিত্তিহীন ও অসত্য তথ্য ছাড়ানোর পর সব গুজব ভুল প্রমাণিত করে মা ও নবজাতকসহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মো: লিপি আক্তার (২২) এক প্রসূতি মা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটাল থেকে ওই মা ও নবজাতক সন্তানকে ছাড়পত্র দেওয়া হয়।

এসময় অএ হসপিটালের পরিচালক ও রোগী স্বজনরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপাচারের (সিজারিয়ান সেকশন) পর সাময়িকভাবে প্রসূতির শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছিল।
​তবে হসপিটালের চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ও সঠিক চিকিৎসায় মা ও নবজাতক উভয়ই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এদিকে, রোগীর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ হয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেয়। তবে শুক্রবার বিকালে রোগীর স্বজন ও হাসপাতালে কর্তৃপক্ষ একত্রিত হয়ে মা ও নবজাতককে হাসিমুখে বিদায় জানানোর মাধ্যমে সেই অপপ্রচারের ইতি ঘটে।

দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালে পরিচালক জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছিল। চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় মা ও নবজাতক দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। সত্যতা যাচাই না করে এ ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

​রোগীর স্বজনরাও মা ও শিশুর সুস্থতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০