1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বাস চাপায় ২ পথচারী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. কাউছার।

নিহতরা হলেন, উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের আবদুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও মিয়ার বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরে ঢাকাগামী যাত্রীবাহী বাস মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় একটি মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রিন্টু, রিপন ও চৌধুরী মিয়াকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয় এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রিন্টুর মৃত্যু হয়। আহত চৌধুরী মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রিন্টুর চাচাতো ভাই নিজাম উদ্দিন বলেন, ‘রিন্টু প্রবাস ফেরত। সকাল বেলায় হাঁটতে বের হয়। হঠাৎ করে তার দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানা উপপরিদর্শক মো. কাউছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি একটি মোটরসাইকেলের আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রিপন ও রিন্টু নামে দুজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০