1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শেরপুরে ছবি তোলায় সাংবাদিককে পেটালো হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭৬০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে মহাসড়কে দুর্ঘটনার ছবি তোলায় এক সাংবাদিককে মারধর করে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করেছেন হাইওয়ে পুলিশের এক এসআই।
রবিবার (৮ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক নজরুল ইসলাম জাকি জানান, বেলা সাড়ে ১০টার দিকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা এবং প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার ও ছবি ভিডিও করছিলাম। এসময় হাইওয়ে পুলিশের গাড়ি থেকে নেমে পোশাক পরিহিত এসআই শাহাদত আমাকে কিছু না বলেই মারধর করতে থাকেন। এসময় সাংবাদিক পরিচয় দিলে তিনি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদত হোসেন জানান, আমি তাকে মারধর করিনি।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনামকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দোষীদের শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন শেরপুর মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০