1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রাজিউর রহমানের মনোনয়নপত্র ক্রয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিন চর্থা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাজিউর রহমান কাউন্সিলর পদে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
রোববার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে যান তিনি। পরে সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারীর নিকট থেকে তিনি মনোনয়ন পত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র ক্রয় শেষে কাউন্সিলর প্রার্থী রাজিউর রহমান বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লাগেনি। এই ওয়ার্ডের বাসিন্দার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে।
আমি এই ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। অতীতে এই ওয়ার্ডের গরীব-দুঃখি মানুষের পাশে ছিলাম, আগামীতেও তাদের পাশে থাকবো।
আমি ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এসময় ১৩ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাধারণ ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০