1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সোনাগাজীতে নাগরিক সমাজের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

সোনাগাজীর উত্তর চরছান্দিয়া গ্রামের নাগরিক সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীন বনাম প্রবীণের মধ্যে ১দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কাওছার মাহমুদ ও সাবেক ছাত্রলীগ আতিকুর রহমানের সার্বিক পরিচালানয় ও সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সোনাগাজী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ খালেদ হোসেন দাইয়ান, বিশেষ অতিথি ছিলেন চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,চরছান্দিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন বাবুল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবক আবু তাহের সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার এসআই আদনান ফরহাদ, এসআই ইয়াকুব প্রমুখ।
খেলায় নবীন একাদশ চ্যাম্পিয়ান হয়।এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০