1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে আওয়ামীলীগ নেতার ৯ বিঘা জমির ফসল কর্তন: উভয়পক্ষের আহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ১২ বিঘা জমি নিয়ে দ্বন্দ কলোহ ও মামলা মোকদ্দমার জের ধরে প্রতিপক্ষ কর্তৃক ৯ বিঘা জমির ফসল কর্তন ও মারপিটের ঘটনায় উভয়ের পক্ষের ১৫ জন আহত হয়ে এদের মধ্যে ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফসল কর্তনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

সরেজমিনে গিয়ে উভয়পক্ষের সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের পশ্চিম গুপিনাথপুর গ্রামের মৃত মঞ্জু মিয়ার পুত্র বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়া গং দীর্ঘদিন থেকে ১২ বিঘা জমি নিয়ে ভাগী শরীক মৃত ছামছুল হকের পুত্র খোরশেদ মিয়ার সাথে দ্বন্দ ও মামলা মোকাদ্দমা চলে আসছিল। ১৯৬৮ সাল থেকে উক্ত জমি শামীম গংরা ভোগদখল করে আসছিল। এর মধ্যে খোরশেদ গং উক্ত জমি নিয়ে আদালতে মামলা করেন। এরই ধারাবাহিকতায় আজ ৫ মে বৃস্পতিবার খোরশেদ গং কর্তৃক ভাড়াটিয়া ২ শতাধিক লোকজন কর্তৃক শামীম গং এর ফসলী ৯ বিঘা জমির কলার গাছ, পানের বরজ, বেগুন ও কচু ক্ষেত কর্তন করেছে বলে জানা যায়।

প্রভাষক শামীমের পরিবার দাবী করেন সকাল সাড়ে ৬টায় খোরশেদ গং তার ভাড়াটিয়া লোক দ্বারা দুইটি জমির ১ হাজার ৫’শ কলার গাছ, ২০ শতক পানের বরজ, ১৬ শতক কচু ক্ষেত ও ৩৩ শতক বেগুন ক্ষেত কর্তন করেন। ক্ষেত কর্তনের জের ধরে ৯টার দিকে খোরদের এর লোকজন শামীমের লোকজনের প্রতি অতর্কিতভাবে হামলা চালায় ও মারপিট শুরু করে। এঘটনায় শামীমের পক্ষের ৯ জন আহত হয়। এর মধ্যে ৬ জন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি হয়েছে বলে জানা যায়।

অপরদিকে খোরশেদ সহ আরও ২ জন আহত অবস্থায় পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফসল কর্তন ব্যাপারে খোরশেদকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ১৯৬৮ সাল থেকে শামীমরাই উক্ত জমি ভোগদখল করে আসছে। ২০০৬ সালে আদালতে মামলা করলে বর্তমানে উক্ত মামলার আদালত আমার পক্ষে রায় দেন। মামলার রায়ের সূত্র ধরেই আমি উক্ত জমির ফসল কর্তন করেছি। এঘটনায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পরিস্থিতি বর্তমান পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০