1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গরুর মাংস ৭০০, দেশি মুরগি ৬০০ টাকা কেজি

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৬৯৯ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন)

গরুর মাংসের দাম বেড়ে ৭০০ টাকা কেজি স্পর্শ করেছে। ঈদের আগে রাজধানীর কোনো কোনো এলাকায় ৭২০ টাকা কেজিও বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। এর মধ্যে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে ৬০০ টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ বাড়তি, গরুর দামও বাড়তি। এ কারণে বাড়ছে গরুর মাংসের দাম।
তবে যেখানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে সেখানে মাংসের দাম ঠিক রাখা হয়েছে।

সোমবার (০২ মে) রাজধানীর কাওরানবাজার, বিএনপি কাঁচাবাজার ও মিরপুর এলাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কাওরানবাজারের মাংস ব্যবসায়ী খোকন মাহমুদ বলেন, আমরা ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ৭০০ টাকা রেট লেখা কিন্তু বিক্রি করছি ৬৫০ টাকায়। ৭০০ টাকায় বিক্রি করলে ৫০ হাজার টাকা জরিমানা করবে, তখন দেবে কে?
কাওরানবাজারে প্রতি কেজি খাসির মাংস ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে মুরগি। এখানে দেশি মুরগি ৬০০, পাকিস্তানি কক ৩২০ ও ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাওরানবাজারের ফারুক চিকেন অ্যান্ড ব্রয়লার হাউজের মালিক মহিন উদ্দিন বলেন, মুরগির আমদানি কম। এছাড়া পরিবহন খরচও বেশি। এজন্যই মুরগির দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০